শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। দক্ষিণাঞ্চলের একটি বন্দরে মার্কিন হামলার পর সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, 'যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।' তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

সোমবার (১ জুন) ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি 'এমকিউ-১' রিপার ড্রোন ভূপাতিত করার জন্য এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সিরিক দ্বীপে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে একটি বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার পর তারা ওই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

বিজ্ঞাপন