মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগিয়ে চলেছে। এ সময় ইসরাইল লেবাননে তার সামরিক অভিযান জোরদার করছে।
ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য ‘বড় তাড়াহুড়ো’ করছেন না। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের একটি কৌশলগত দুর্গ দখল করেছে, যা ২৬ বছরের মধ্যে দেশটিতে তাদের সবচেয়ে গভীর প্রবেশ।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন মিডিয়া জানিয়েছে, তিনি শুক্রবার হোয়াইট হাউসে ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তিতে কয়েকটি সংশোধনের জন্য অনুরোধ করেছেন।
এখন ইরান যুদ্ধের ৯৩তম দিনে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।