রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী

লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী, সংঘাত অব্যাহত।

লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও লেবানন সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। শনিবার (৩০ মে) ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে।

লেবাননের কৌশলগত নাবাতিয়েহ শহরের দিকে স্থলপথে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সীমান্তজুড়ে দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটছে, যার ফলে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

যুদ্ধবিরতির চুক্তির মধ্যেও দক্ষিণ লেবনন, রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বোমায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন। এছাড়া, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বিজ্ঞাপন