বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

আফগানিস্তানে শরণার্থী ট্রাক উল্টে নিহত ২২, আহত ৩৬

আফগানিস্তানে শরণার্থী বহনকারী ট্রাক উল্টে ২২ জন নিহত, আহত ৩৬।

আফগানিস্তানে শরণার্থী ট্রাক উল্টে নিহত ২২, আহত ৩৬

আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। শনিবার পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলগামী ট্রাকটি পূর্বাঞ্চলের প্রদেশগুলোর সাথে সংযোগকারী মহাসড়কে কারঘাই জেলার সুরখাকান পার হচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে উল্টে পড়ে যায়।

আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০টি শিশু এবং পাঁচজন নারী রয়েছেন। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালকের অসাবধানতাকে দায়ী করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বেপরোয়া চালক এবং অতিরিক্ত যাত্রী বহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন