রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ধ্বংস

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ধ্বংস

যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, ইরানের একটি উন্নত সামরিক প্রযুক্তি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। একইসাথে, এই নেটওয়ার্কের সাথে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগটের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানান, এই নেটওয়ার্কটি মার্কিন প্রযুক্তি কোম্পানির নাম ও পরিচয় নকল করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি ডলারের উন্নত প্রযুক্তি সংগ্রহ করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নেটওয়ার্কের মাধ্যমে স্পেকট্রাম অ্যানালাইজার এবং নিরাপত্তা শনাক্তকরণ যন্ত্রসহ বিভিন্ন সংবেদনশীল সামরিক প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য সংগ্রহ করা হতো।

মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়, ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে আসল মার্কিন কোম্পানির মতো নকল পরিচয় তৈরি করা হতো। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে থাকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব সরঞ্জাম গ্রহণ করা হতো এবং পরে তা গোপনে ইরানে পাচার করা হতো, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন।

তবে, কোন কোন প্রযুক্তি কোম্পানি এই প্রতারণার শিকার হয়েছে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর কোনো নাম প্রকাশ করেনি।

বিজ্ঞাপন