রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানি জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসি’র

আইআরজিসি দাবি করেছে, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ইরানি জলসীমায়।

ইরানি জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসি’র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা ইরানি জলসীমায় অনুপ্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

৩১ মে রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি আইআরজিসি’র একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এমকিউ-১’ মডেলের মার্কিন ড্রোনটি ইরানের ভেতরে একটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।

আইআরজিসি জানায়, ড্রোনটি ইরানি জলসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করে ভূপাতিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন