সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননের বিউফোর্ট দুর্গে ইসরায়েলি পতাকার উড়ান

লেবাননের বিউফোর্ট দুর্গে ইসরায়েলি পতাকা উড়ানোর খবর প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া।

লেবাননের বিউফোর্ট দুর্গে ইসরায়েলি পতাকার উড়ান

লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের ওপর ইসরায়েলের জাতীয় পতাকা ও গোলানি ব্রিগেডের ব্যানার উড়ানোর ছবি সম্প্রচার করেছে ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন।

বেউফোর্ট দুর্গ, যেটির আরবি নাম ‘কালাত আল-শাকিফ’, প্রায় ৯০০ বছরের পুরোনো। এই দুর্গটি বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য, ধর্মযুদ্ধ, দখলদারিত্ব এবং প্রতিরোধের সাক্ষী।

রোববার (৩১ মে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন যে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করেছে। কাৎজের মতে, এটি গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।

অন্যদিকে, অভিযানে অংশ নেওয়া সেনাদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা দাবি করেছে, 'আমাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে এবং নদীর উত্তরাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করেছে।'

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেছেন যে, দেশটির সেনারা লিতানি নদী পার হয়েছে। তিনি 'ডিভিশন-৩৬' পরিদর্শনের সময় বলেন, লেবাননজুড়ে হিজবুল্লাহবিরোধী বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী বৈরুত ও বেকা উপত্যকাতেও অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন