লেবাননে ইসরায়েলি হামলায় এক সিরিয়ান পরিবারের নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে, জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ইসরায়েলি বাহিনী (আইডিএফ) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে এবং লিতানি নদী পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নদীকে তারা তাদের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে ঘোষণা করেছে। ২০০৬ সালের পর এই প্রথম ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়েছে।
লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে চারদিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এর আগে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে বড় পরিসরে হামলার কথা জানিয়েছে আইডিএফ।
অন্যদিকে, একটি ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং অন্তত ৪ সেনা সদস্য আহত হয়েছে। লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হামলা বন্ধের এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।