রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় প্রতিদিন ১১ শিশু নিহত বা আহত: ইউনিসেফ

লেবাননে ইসরায়েলি হামলায় প্রতিদিন ১১ শিশু নিহত বা আহত হচ্ছে, জানিয়েছে ইউনিসেফ।

লেবাননে ইসরায়েলি হামলায় প্রতিদিন ১১ শিশু নিহত বা আহত: ইউনিসেফ

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১১ শিশু নিহত বা আহত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইউনিসেফের মুখপাত্র রিকার্দো পিরেস শুক্রবার (২৯ মে) জেনেভায় সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ইসরায়েলি হামলায় ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। অধিকাংশ শিশু দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার শিকার।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৫৫ শিশু নিহত এবং ১২১ শিশু আহত হয়েছে। তবে উল্লেখ্য, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতির অংশ নয়।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য আরও কঠোর হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হামলার পর বৈরুতেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা বৃহস্পতিবার হিজবুল্লাহর ১৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পর শুক্রবার সকালে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ১৯টি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় ৩,৩৫৫ জন নিহত এবং ১০,৯৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন