মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের প্রসঙ্গও তোলেন এবং বলেন, ইরাকে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ভুল ছিল। বাগদাদে মার্কিন বাহিনী প্রবেশ না করলে পরিস্থিতি ভালো হতো বলে তিনি মনে করেন।
ট্রাম্প আরও দাবি করেন যে, বি-টু বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না করলে আজ দেশটির কাছে পারমাণবিক অস্ত্র থাকত। এর ফলে ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়ত, এমনটাই তার মত।
তিনি বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের আঘাত করা থেকে বিরত থেকেছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান চুক্তিতে সম্মত না হলে এবার তাদের সামরিক খাতে আঘাত হানা হবে।