সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পানির নিচের ড্রোন প্রযুক্তিতে সহযোগিতা করবে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পানির নিচে ড্রোন প্রযুক্তিতে একসঙ্গে কাজ করবে।

পানির নিচের ড্রোন প্রযুক্তিতে সহযোগিতা করবে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া

পানির নিচে পরিচালনার জন্য উন্নত ড্রোন প্রযুক্তি তৈরিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই সহযোগিতা অকাস চুক্তির আওতায় চলবে এবং আগামী বছরের মধ্যে প্রযুক্তিটি প্রস্তুত হওয়ার কথা রয়েছে।

শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানান। প্রকল্পটির মোট ব্যয় প্রকাশ করা হয়নি, তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি জানিয়েছেন, তার দেশ এ প্রকল্পে ২০১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

২০২১ সালে গঠিত অকাস প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি ও দক্ষতা ভাগাভাগির বিষয়ে একমত হয়। মানববিহীন আন্ডারওয়াটার ভেহিক্যাল প্রযুক্তি এই চুক্তির অধীনে প্রথম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন