রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে ১৬ বছরের কিশোর নিহত, আহত ১৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় এক যুবককে মাদক কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক মাদক না কিনে টাকা নিজের কাছে রেখে দেওয়ায় সজীবের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

এই ঘটনার পর রাতের বেলায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দা, বল্লম ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রায়হান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশ।

বিজ্ঞাপন