মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৌদি-আমিরাত থেকে তিন লাখ টন তেল আসছে, ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু হচ্ছে

সৌদি আরব ও আমিরাত থেকে আসছে তিন লাখ টন তেল, ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু হচ্ছে।

সৌদি-আমিরাত থেকে তিন লাখ টন তেল আসছে, ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু হচ্ছে

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে চলতি মাসে তিন ধাপে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল দেশে আসছে। গত এপ্রিল মাসে বাংলাদেশে রেকর্ড পরিমাণ ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড নিয়ে ট্যাংকার এমটি নিনেমিয়া গত ২১ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। সব ঠিক থাকলে আগামীকাল বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এতে করে দীর্ঘ তিন সপ্তাহ পর আগামী সপ্তাহেই আবার উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিএসসি-এর যৌথ তৎপরতায় দেশের জ্বালানি খাতের সংকট এখন কাটার পথে বলে জানা গেছে।

বিজ্ঞাপন