সোমবার, ০৪ মে, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার

এপ্রিল মাসের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার

এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৫ লাখ ডলার দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলারের রেমিট্যান্স। এর আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবাহের হার প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ও ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বিজ্ঞাপন