বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অর্থনীতি

আমদানি বাণিজ্যে স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালু করেছে সরকার

সরকার আমদানি বাণিজ্যে স্বচ্ছতা ও গতি আনতে নতুন ব্যবস্থা চালু করেছে।

আমদানি বাণিজ্যে স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালু করেছে সরকার

দেশের আমদানি বাণিজ্যে স্বচ্ছতা ও গতি আনতে কমার্শিয়াল ইনভয়েসকে অ্যাসাইকুডা সফটওয়্যারে জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করেছে সরকার। এতে কাগজের ব্যবহার কমবে ও রাজস্ব ফাঁকি বন্ধ হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এই সেবার লাইভ অপারেশনের উদ্বোধন করা হয়। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এ কার্যক্রম চালু করেছে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কমার্শিয়াল ইনভয়েস যাচাই কার্যক্রম পুরোপুরি অনলাইন ও তাৎক্ষণিক ভিত্তিতে সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। পাশাপাশি এই প্রক্রিয়ায় অর্থপাচার কমানো এবং পণ্যের মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।

বিজ্ঞাপন