বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অর্থনীতি

হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে নবীন ফ্যাশনের শাখা চলবে মগবাজার ছাড়া

হাসনাত আবদুল্লাহর উদ্যোগে মগবাজার ছাড়া নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু থাকবে।

হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে নবীন ফ্যাশনের শাখা চলবে মগবাজার ছাড়া

মগবাজার ব্যতীত নবীন ফ্যাশনের অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুকে প্রকাশিত পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব চলবে ১৫ দিন-ইনশাআল্লাহ।’ হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের উদ্যোগে অন্যান্য শাখা চালু রাখার পাশাপাশি আকর্ষণীয় অফার ঘোষণা করা হবে।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ‘আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। যদি বাধার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেবো।’

মঙ্গলবার রাতে এনামুল হাসান নবীন নিজের ফেসবুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি পোস্ট করেন, যেখানে তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গী ছিলেন। সেখানে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি।’

বিজ্ঞাপন