রবিবার, ১৭ মে, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ, সরকারি সনদ বাধ্যতামূলক গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী ডিম ও সবজির দাম, ইলিশে সয়লাব কাস্টমস কর্মকর্তার মৃত্যু: ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫৬৪ জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জ্বালানি তেলের নতুন দাম: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ইরানের ঘোষণা: যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’ উদযাপন করবে সরকার টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত
অর্থনীতি

পিকেএসএফের জ্বালানি ব্যবহারে ৫০% কমানোর উদ্যোগ

পিকেএসএফ জ্বালানির ব্যবহার ৫০% কমানোর উদ্যোগ নিয়েছে।

পিকেএসএফের জ্বালানি ব্যবহারে ৫০% কমানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জ্বালানির ব্যবহার ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

সরকারি এ প্রতিষ্ঠানের এক নির্দেশনায় জানানো হয়েছে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের অস্থিরতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিকেএসএফের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সব প্রাধিকারভুক্ত কর্মকর্তার জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

পিকেএসএফ আরও জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎসাশ্রয়ী উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে পিকেএসএফের সব পর্যায়ের কর্মকর্তারা ঢাকা ও ঢাকার বাইরে দাপ্তরিক কাজে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করবেন। এছাড়া অফিস ভবনে সীমিত মাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহারে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন