রবিবার, ১০ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মগবাজারে ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম বন্ধ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মগবাজারে ‘নবীন পাঞ্জাবি’ শো-রুম বন্ধের ঘটনায় পুলিশ ও স্থানীয় দোকানদারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মগবাজারে ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম বন্ধ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মগবাজারের বিশাল সেন্টারে কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে ‘নবীন পাঞ্জাবি’ শো-রুম বন্ধ করে দেয়া হয়েছে। ২০ মার্চ ঈদুল ফিতরের একদিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় দোকানদারদের অভিযোগ রয়েছে।

ভিডিওতে দেখা যায়, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন অভিযোগ করেন, পুলিশ সহযোগিতায় তার শো-রুম বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মগবাজারের বন্ধ হওয়া শো-রুমের সামনে সংবাদ সম্মেলনে এনামুল বলেন, “পার্শ্ববর্তী দোকানদার মাইকেল প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে প্রভাব খাটান।” তিনি জানান, ঘটনার সময় হাতিরঝিল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো, পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করা হয়।

এনামুল হাসান আরও জানান, ঘটনার পর থেকে একাধিক মোবাইল নাম্বার থেকে তাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “ব্যবসা করতে গিয়ে জীবন দিতে চাই না।” সমস্যা সমাধান না হলে ব্যবসা বন্ধ করার হুমকিও দেন।

হাতিরঝিল থানায় যোগাযোগের চেষ্টা করেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মর্তুজা পাওয়া যায়নি। পরে ওসির সরকারি মোবাইল নম্বরে কল করলে তদন্ত পরিদর্শক জানান, ওসি ছুটিতে রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “কারও দোকান বন্ধ বা খোলা পুলিশ কাজ নয়।” তিনি জানান, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে দায়িত্বশীলদের কাছে জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন