রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে, জানান প্রধানমন্ত্রী।

জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তার হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিংয়ের’ বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, "দুই দিন আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।"

বিজ্ঞাপন