মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঢাকা থেকে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখার কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৬০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচক সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি, ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।