মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
ব্রেকিং
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ
জাতীয়

ঈদুল ফিতরের ছুটির পর খুলেছে সরকারি অফিস ও ব্যাংক

ঈদুল ফিতরের ছুটির পর খুলেছে সরকারি অফিস ও ব্যাংক, কর্মজীবীরা ফিরছেন ঢাকায়।

ঈদুল ফিতরের ছুটির পর খুলেছে সরকারি অফিস ও ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের সাতদিনের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি অফিস, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান। আজ সকাল ৯টায় অফিস ও আদালত কার্যক্রম শুরু হয়েছে এবং তা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ঈদের ছুটির পর দেশের বিভিন্ন অঞ্চলে কর্মজীবী মানুষ গ্রাম থেকে ঢাকায় ফিরছেন। ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই সোমবারের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেন। এ কারণে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

গত ২১ মার্চ শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এছাড়া, ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সোমবার থেকে সংবাদপত্রের কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন