রবিবার, ২২ মার্চ, ২০২৬
ব্রেকিং
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর ইরানের আহ্বান: আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করতে হবে জাতীয় সংসদে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি ইরানের ড্রোন হামলায় আবু ধাবিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই কলকাতা থেকে গ্রেপ্তার হাদি হত্যার দুই প্রধান আসামী ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ
জাতীয়

প্রধানমন্ত্রীর শোক ও দুর্ঘটনার তদন্তের নির্দেশ কুমিল্লায়

প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর শোক ও দুর্ঘটনার তদন্তের নির্দেশ কুমিল্লায়

কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে একাধিক মানুষের প্রাণহানি ঘটে। প্রধানমন্ত্রী দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দুর্ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশও দেন তিনি।

কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে, অপরটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, "প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।"

তিনি বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন