সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ফিলিস্তিনে ২০২৭ সালের নির্বাচনের আহ্বান জানাল ৮ ইউরোপীয় দেশ

ফ্রান্সসহ আটটি দেশ ফিলিস্তিনে ২০২৭ সালের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনে ২০২৭ সালের নির্বাচনের আহ্বান জানাল ৮ ইউরোপীয় দেশ

ফ্রান্স, যুক্তরাজ্যসহ আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।

আজ শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্য এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়ন এবং দ্বি-রাষ্ট্র সমাধান টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন জরুরি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন তিনি।

২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস ২০০৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিজ্ঞাপন