শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

৩৮ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান রেসলার ব্রনসন রিড

অস্ট্রেলিয়ান রেসলার ব্রনসন রিড ৩৮ বছর বয়সে মারা গেছেন।

৩৮ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান রেসলার ব্রনসন রিড

অস্ট্রেলিয়ান পেশাদার রেসলার ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে ২৮ নভেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

ব্রনসনের প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউডব্লিউই। তবে কী ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে জানায়, ব্রনসন রিড রিংয়ে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং রিংয়ের বাইরেও তিনি একজন চমৎকার মানুষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংস্থাটি তার অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ ও মেয়ের প্রতি সমবেদনা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে আকিন্স ফোর্ড অ্যারেনায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউইর একটি অনুষ্ঠানে ব্রনসনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় তার স্মরণে ১০টি ঘণ্টা বাজানোর মাধ্যমে।

কানাডীয় কুস্তিগির কেভিন ওয়েন্স ম্যাচের সময় 'ব্রনসন' লেখা কালো ব্যান্ড পরে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ব্রনসন রিড রেসলিং উপভোগ করতেন এবং পরিবারের গুরুত্ব তার কাছে সবকিছুর ওপরে ছিল।

ডব্লিউডব্লিউই'র সাবেক ও বর্তমান তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন রিক ফ্লেয়ার ও হল অব ফেমার ডায়মন্ড ডালাস পেজ ব্রনসনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

রেসলিং ক্যারিয়ারের শুরুতে, জারমেইন হ্যালি স্বাধীন রেসলিং অঙ্গনে জোনাহ রক ও জে-রক নামে পরিচিত ছিলেন। ২০১৯ সালে ডব্লিউডব্লিউই'র সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং মৃত্যুর আগ পর্যন্ত সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন।

গত কয়েক মাসে রেসলিং অঙ্গনে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে সেপ্টেম্বর মাসে ৪০ বছর বয়সে ইংলিশ কুস্তিগির বেঞ্জামিন স্যাটারলির মৃত্যুর খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন