শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ: গ্লোবাল ফায়ারপাওয়ার

গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদনে প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে।

প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ: গ্লোবাল ফায়ারপাওয়ার

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট সদস্যসংখ্যা ৬৮ লাখ। এই সংখ্যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত, যেখানে প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার। তৃতীয় স্থানে কিউবা রয়েছে, যার সদস্যসংখ্যা ১১ লাখ ৪৫ হাজার।

চতুর্থ স্থানে চীন (৬ লাখ ২৫ হাজার), পঞ্চম স্থানে সার্বিয়া (৬ লাখ), এবং ষষ্ঠ স্থানে পাকিস্তান (৫ লাখ) অবস্থান করছে। এছাড়া, মিশর ৩ লাখ সদস্য নিয়ে সপ্তম, ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে, প্রতিটি দেশের সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ। তবে, সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

এতে স্পষ্ট হয় যে, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা দুটি ভিন্ন সূচক।

বিজ্ঞাপন