ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি থাকা মোংলার বাদল ফরাজি অবশেষে প্যারোলে মুক্তি পেয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চার সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়।
বাদল ফরাজির দুর্ভোগের শুরু ২০০৮ সালে, যখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিলের কারণে তাকে আটক করা হয়।
ভারতের একটি হত্যা মামলায় পলাতক আসামির নামের সঙ্গে মিল থাকার কারণে বাদলকে আটক করা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হয়ে ভারতের কারাগারে ১০ বছর কাটাতে হয়।
২০১৮ সালে দুই দেশের বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফিরে আসার পরও তিনি মুক্তি পাননি এবং বাংলাদেশে আরও আট বছর বন্দি থাকেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাদলকে মোংলায় নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বাদল ফরাজির স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনাও প্রকাশ করেন।