বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা, কার্যকর হবে ১ ডিসেম্বর

নতুন মজুরি কাঠামো ঘোষণা, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা, কার্যকর হবে ১ ডিসেম্বর

দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর সেগুনবাগিচায়, নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে, চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

২৪ নভেম্বর শুরু হওয়া বৈঠকটি ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলে, যেখানে প্রায় ১২ ঘণ্টা আলোচনা হয়। শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১'এ ২১ হাজার ৫শ', গ্রেড-২'এ ২০ হাজার এবং গ্রেড-৩'এ ১৯ হাজার ২শ' টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-৪ এর ক্ষেত্রে ঐকমত্য না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়। ছয় সদস্যের মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট পড়ে ১৮ হাজার টাকার পক্ষে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রেড-৪'এ মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।

শ্রমিকপক্ষের প্রতিনিধি নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের তাগিদও দিয়েছেন। অন্যদিকে, মালিকপক্ষ শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তের তাৎপর্য তুলে ধরেছেন।

নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ কমে আসবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন