মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার।

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে সম্প্রতি তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান জানান, পুলিশের তথ্য অনুযায়ী, সারাদেশে গত এক সপ্তাহে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। সব মিলিয়ে নাশকতার ঘটনা ২১৩টি ঘটেছে।

এই ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া, ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পুলিশ অভিযানে ১০০ জনকে গ্রেফতার করেছে এবং পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে ৪টি।

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে ৭২টি গ্রামীণ ব্যাংকের অফিসে হামলার তথ্য পাওয়া গেছে। অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস প্রায় ১০০টি কার্যালয়ে হামলার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন