বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন। মাত্র ১৯ বছর বয়সে ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের এই সম্মান অর্জন করেছেন তিনি।
কুবারসি এই পুরস্কারটি জিততে আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন। ৩০ জন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকের ভোটে তিনি সেরা নির্বাচিত হন।
এই অর্জনের মাধ্যমে ২০১৮ সালের পর প্রথম ডিফেন্ডার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতলেন কুবারসি। ২০১৮ সালে এই পুরস্কারটি পেয়েছিলেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট।
স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় জয়ের কৃতিত্ব অর্জন করেছেন কুবারসি। এর আগে ২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে গোল্ডেন বয় জিতেছেন পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুবারসি।