পাকিস্তান ক্রিকেটের সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
লাহোর কালান্দার্সের এই উদ্যোগ মূলত তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া হয়েছে। আমিনুল ইসলাম এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
খেলোয়াড়ি জীবনে আমিনুল ইসলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।