মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে সরকার গঠনে জোট সদস্য চূড়ান্তের চেষ্টা করছেন আইজেনকট

ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা শপথ নিচ্ছেন, সরকার গঠনের জন্য জোট সদস্যদের চূড়ান্ত করার কাজ শুরু করেছেন আইজেনকট।

ইসরায়েলে সরকার গঠনে জোট সদস্য চূড়ান্তের চেষ্টা করছেন আইজেনকট

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ নবনির্বাচিত সদস্য আজ শপথ নিচ্ছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করার কাজ শুরু করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকট ইতোমধ্যে জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। তবে তার জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যান জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থন-নির্ভর সরকারে তার দলের ৭ সদস্য যোগ দেবেন না।

এছাড়া, এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আরবদের সমর্থনে সরকার গঠিত হলেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতভেদ দেখা দিলে সরকার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

আইজেনকটের জোটে যোগ দেওয়ার শর্ত হিসেবে কট্টর ইহুদি দল শাস ও ইউটিজে দাবি করেছে, ধর্মীয় শিক্ষার্থীরা বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় পাবে।

বিজ্ঞাপন