সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের কাজের কথা জানান।

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে।

তিনি আজ সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে বঙ্গভবনে সাক্ষাৎকালে এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের বিষয়ে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য রাষ্ট্রপতিকে আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা রাষ্ট্রপতি গ্রহণ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন