বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাপানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে, প্রধানমন্ত্রী বাংলাদেশ জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখার পরিকল্পনা রয়েছে।

আজকের কর্মসূচির মধ্যে রয়েছে জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী ইউনিক্লের হেডকোয়ার্টারে যাবেন এবং সেখানকার প্রেসিডেন্ট ও গ্রুপের বোর্ড মেম্বারদের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়াও, প্রধানমন্ত্রী জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল করপোরেশনের গভর্ণরের সঙ্গেও বৈঠক করবেন।

বিজ্ঞাপন