রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে তিনটি ককটেল ছুঁড়ে মারে।
এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হয়, অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন। এনসিপির পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।