বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

৯৮’ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ ও জার্সি উন্মোচন

৯৮’ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

৯৮’ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ ও জার্সি উন্মোচন

৯৮’ স্পোর্টিং ক্লাব ও মিরপুর ৯৮-এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গ্রুপ নির্ধারণের লটারি, জার্সি উন্মোচন ও চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এর বেঙ্গলি ইন হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৯৮’ স্পোর্টিং ক্লাবের অ্যাডমিন রাজিবুল ইসলাম রাজীব, রিয়াজুল ইসলাম মিঠু ও মনজুরুল ইসলাম টপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর মোজোর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এবারের টুর্নামেন্টে মোট ১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। টুর্নামেন্টের খেলাগুলো আগামী ১৬ ও ১৭ অক্টোবর ২০২৬ রাজধানীর উত্তরার এসডিআই মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন