ফরাসি লিগ ওয়ানে লরিয়াঁকে ২-০ গোলে পরাজিত করে টানা নবম জয় অর্জন করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের ব্যবধান ছয় পয়েন্টে পৌঁছেছে।
শনিবার (২৮ নভেম্বর) পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির হয়ে গোল করেন সেনি মায়ুলু এবং উসমান দেম্বেলে। মায়ুলু ম্যাচের ৩২ মিনিটে গোল করে দলের এগিয়ে দেন, যা তার লিগের শেষ পাঁচ ম্যাচে চতুর্থ গোল। ৬৭ মিনিটে দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন, যা চলতি মৌসুমে তার ষষ্ঠ গোল।
পিএসজি ম্যাচে লরিয়াঁর দুটি শট গোলপোস্টে লাগলেও তারা গোল হজম না করে মাঠ ছাড়ে। মৌসুমের প্রথম তিন ম্যাচে জয় না পাওয়ার পর পিএসজি লিগে টানা নয় ম্যাচ জিতেছে।
তবে, ম্যাচের পর কোচ লুইস এনরিকে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে শেষ ১০ মিনিটের ব্যক্তিগত ভুল ও মনোযোগের অভাব নিয়ে।
দিনের অন্য ম্যাচে লঁসের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা একাই পাঁচ গোল করে অঁজেকে ৫-২ ব্যবধানে পরাজিত করেন। ২০১৪ সালের পর লিগ ওয়ানে এই প্রথমবার কোনো খেলোয়াড় এক ম্যাচে পাঁচ গোল করেন।
সিমা ম্যাচের ৪৩, ৬৪, ৭০, ৭৬ ও ৮১ মিনিটে গোল করেন। নতুন কোচ দিদিয়ের দিগারের অধীনে এটি লঁসের প্রথম জয়।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লিল, যারা লে মঁর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে, নিস আইভরি কোস্টের ফরোয়ার্ড এলি ওয়াহিরের হ্যাটট্রিকে ত্রোয়াকে ৪-১ গোলে পরাজিত করে।