শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ১৪৪ বোতল বাংলা মদসহ সিএনজি চালক আটক

রাজধানীতে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার, সিএনজি চালক আটক।

রাজধানীতে ১৪৪ বোতল বাংলা মদসহ সিএনজি চালক আটক

রাজধানীর প্রগতি সরণি থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এসব মদ উদ্ধার করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন তারা।

তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয়েছে, তবে পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন