মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রতিবাদ: নরওয়ের রাষ্ট্রদূতকে তলব স্টারলিংক ইস্যুতে

ইরান নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে স্টারলিংক কার্যক্রম বন্ধে প্রতিবাদ জানিয়েছে।

ইরানের প্রতিবাদ: নরওয়ের রাষ্ট্রদূতকে তলব স্টারলিংক ইস্যুতে

ইরান তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পাল বিওর্নেস্তাদকে তলব করেছে। এ তলবের পেছনে রয়েছে ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম বন্ধে নরওয়ের ‘উদাসীনতা’ নিয়ে প্রতিবাদ।

৪ অক্টোবর রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন। বৈঠকে তিনি অভিযোগ করেন, মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক সেবা ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক এজেন্ডা’ বাস্তবায়নে অপব্যবহার করছে।

পিরকুহি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এ স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে এমন কার্যক্রম বন্ধে তেহরান একাধিকবার নরওয়েকে অনুরোধ করেছে, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।

ইরানের অভিযোগ অনুযায়ী, নরওয়ের নিষ্ক্রিয়তার কারণে দেশটির ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন