ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক) স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন এস্তেভাও উইলিয়ান ও পেদ্রো গিলের্মে।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে চেষ্টা করে, তবে প্রথমে কেউই গোল করতে পারেনি। ২৮তম মিনিটে উইলিয়ান দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন।
হাইড্রেশন ব্রেকের পর পেদ্রো একটি সুযোগ পান, কিন্তু তার শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে ৪২তম মিনিটে তিনি জোড়ালো শটে গোল করেন এবং ব্রাজিলকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।
শেষ পর্যন্ত, প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।