সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

নারী উদ্যোক্তাদের গল্প নিয়ে প্রকাশিত হলো 'চলো এগিয়ে যাই'

‘চলো এগিয়ে যাই’ বইয়ে সৌন্দর্যশিল্প খাতের ৯৯ নারী উদ্যোক্তার গল্প তুলে ধরা হয়েছে।

নারী উদ্যোক্তাদের গল্প নিয়ে প্রকাশিত হলো 'চলো এগিয়ে যাই'

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন নারী উদ্যোক্তার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। বইটি সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সৌন্দর্যশিল্প খাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্য বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায়চৌধুরী। স্বাগত বক্তব্যে লাইফস্টাইল সাংবাদিক লাবণ্য লিপি বলেন, আফরোজা পারভীন উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে এবং সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তি জুগিয়েছেন।

সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলামাস খান নারীদের সৌন্দর্যসেবা খাতে ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ নারী উদ্যোক্তাদের বিভিন্ন বাধাবিপত্তি নিয়ে কথা বলেন।

ফারজানা খান বইটির ১০০তম নারী উদ্যোক্তা হিসেবে যুক্ত হতে পারলে খুশি হবেন বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে বিভিন্ন প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস বলেন, সৌন্দর্য খাতে উদ্যোক্তা তৈরি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ। নাহিদা আশরাফি বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

আফরোজা পারভীন ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে উজ্জ্বলার পথচলা ও বই প্রকাশের উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফসানা মিমি।

বিজ্ঞাপন