শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে নির্মাণাধীন ভবনে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবনে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু।

রাজধানীতে নির্মাণাধীন ভবনে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলির শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জোসনা বেগম ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তার সহকর্মী ইউনুস বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন