যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
এই নতুন নীতির আওতায় বার্থ ট্যুরিজমের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, যারা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন, তাদের লক্ষ্য করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই নীতি তাদের বিরুদ্ধে কার্যকর হবে যাঁরা জেনেশুনে বার্থ ট্যুরিজমে লিপ্ত হন বা এর সহায়তা করেন।
রুবিও আরও উল্লেখ করেন, বাণিজ্যিক বার্থ ট্যুরিজম সুবিধা প্রদানকারী নেটওয়ার্কের মালিক, পরিচালনাকারী ও ব্যবস্থাপকরা এই বিধিনিষেধের আওতায় পড়বেন।
তিনি দাবি করেন, মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের বিনিময়ে একটি চক্র ১০ হাজার ডলার সংগ্রহ করে, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার হিসেবে চিহ্নিত হয়েছে।