বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টেকনাফে মানবপাচারের শিকার ১৩ জন উদ্ধার

টেকনাফে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।

টেকনাফে মানবপাচারের শিকার ১৩ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৩ জন মানবপাচারের শিকারকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নৌঘাটে অভিযান চালানো হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বাংলাদেশ কোস্টগার্ডের বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বেচ্ছায় ওই এলাকায় সমবেত হয়েছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন