রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছান।

এটি তার দীর্ঘ সাত বছর পর ভারত সফর। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সেই সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের চার সেনা নিহত হন। এই প্রেক্ষাপটে শি জিনপিংয়ের এবারের ভারত সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন