রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে যুদ্ধ শুরু হবে

পুতিন ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েনকে যুদ্ধের সংকেত হিসেবে দেখছেন।

পুতিনের হুঁশিয়ারি: ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে যুদ্ধ শুরু হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, পুতিন অভিযোগ করেছেন যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে ইউরোপ ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা করছে, যা রাশিয়ার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দেয়।

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, মস্কো ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেয় না এবং তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্যও নেই।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন রুশ ফেডারেশনকে শেষ করার একটি প্রচেষ্টা। তিনি উল্লেখ করেন, প্রথমে ককেশাসে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা হয়েছে এবং এখন ইউক্রেনের নব্য-নাৎসি শাসনের মাধ্যমে এই প্রচেষ্টা চলছে।

পুতিন আরও বলেন, ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি প্রশ্ন করেন, কেন রাশিয়া ইউরোপের সঙ্গে সংঘাতে যাবে, যখন এর কোনো ভিত্তি নেই।

বিজ্ঞাপন