শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে ৬ ডলার

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে ৬ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে ৬ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। ডিজেলের দাম বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে প্রতি গ্যালন ৬ ডলারের বেশি বিক্রি হচ্ছে।

জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম ছিল গ্যালনপ্রতি ৫.৯৮ ডলার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তা ৬ ডলারের সীমা অতিক্রম করেছে। এক বছর আগের তুলনায় এই মূল্যবৃদ্ধির হার প্রায় ৬১ শতাংশ বেশি।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ডিজেলের অভ্যন্তরীণ মজুত বিগত পাঁচ বছরের গড়ের তুলনায় অন্তত ১৩ শতাংশ কম রয়েছে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও সংকুচিত ও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

যুদ্ধের উত্তাপ আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ক্রুড অয়েল প্রতি ব্যারেল ১০২ ডলারের বেশি দরে লেনদেন হচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে, যা বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞাপন