সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি: সৌদি আরব-তুরস্কের ইতিবাচক মন্তব্য

মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্কের ইতিবাচক মন্তব্য প্রকাশিত হয়েছে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি: সৌদি আরব-তুরস্কের ইতিবাচক মন্তব্য

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ এ জোটে যোগ দিতে কোনো ঝুঁকি দেখছে না।

তিনি বলেন, 'বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা'। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির।

গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উল্লেখ করেছেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্যদেশগুলো বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে, বাংলাদেশ এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত।

হুমায়ুন কবির আরও জানান, দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন