সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান খামেনির

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান খামেনির

মুসলিম বিশ্বের প্রতি প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তিনি বলেন, শত্রুরা বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা উল্লেখ করে বলেন, তারা বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এভাবে তারা ইসলামী উম্মাহর বিভক্তি এবং শক্তি দুর্বল হয়ে পড়া পর্যবেক্ষণ করছে, যা তাদের আধিপত্য প্রতিষ্ঠার উপযুক্ত সময়ের অপেক্ষা করছে।

তিনি মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। খামেনি প্রশ্ন করেন, "মুসলিমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকলে ফিলিস্তিনি জনগণ কি এতটা অসহায় অবস্থায় থাকত?"

তিনি আরও বলেন, "পারস্য উপসাগরের আশপাশের দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা কি তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেতো?"

খামেনি বলেন, আমেরিকার অপরাধী শাসক এবং ভুয়া জায়নিস্ট শাসন এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু। তিনি উল্লেখ করেন, তারা শুধু ইসলামী প্রজাতন্ত্র এবং ইরানি জাতির শত্রু নয়; বরং পুরো মুসলিম উম্মাহর প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে।

বিজ্ঞাপন