সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স ঢাকায় অনুষ্ঠিত

ঢাকায় এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স ঢাকায় অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যানটেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বিটিএল ইন্টারন্যাশনালের এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স শনিবার (২৯ আগস্ট) ঢাকার হোটেল লেকশোর হাইটস এর বলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আমীর হুসাইন। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক মন্দার মধ্য দিয়ে ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিলার ও পরিবেশকবৃন্দ বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের বলেন, “আন্তর্জাতিক মান সম্পন্ন এজি পণ্যের সরবরাহ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

কনফারেন্সে ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্য অর্জনকারী ডিলারদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ডিলারদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন