শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহজালালে থার্ড টার্মিনাল চালু হলে আয় দ্বিগুণ হবে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আয় দ্বিগুণ হবে থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে।

শাহজালালে থার্ড টার্মিনাল চালু হলে আয় দ্বিগুণ হবে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের আয় দ্বিগুণ হবে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, বিমান চলাচলে বিমানের সিন্ডিকেট ও টিকিটের কালোবাজারি বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রোববার (৩০ আগস্ট) এক প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান।

এ লক্ষ্যে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, টিকিটের মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেটে ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততা পাওয়া গেলে নিবন্ধন বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ১৭ বছর ধরে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের যারা গুম-খুন অথবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুনর্বাসন করবে সরকার।

বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ। সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বিজ্ঞাপন